ময়মনসিংহ মুক্ত দিবস আজ

ময়মনসিংহ মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহকে মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে সাত দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, প্রতিবছর শহরের ছোটবাজার মুক্ত মঞ্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় এ বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার ধর্মমন্ত্রী মতিউর রহমানের মুক্ত দিবসের অনুষ্ঠান উদ্বোধন করার কথা।