কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাইল্ল্যাবাইদ হাওর থেকে গত শুক্রবার আটটি সেচযন্ত্রের যন্ত্রাংশ চুরি হয়েছে। সেচযন্ত্রের মালিকেরা হচ্ছেন দাড়িয়াপুর গ্রামের বজলুর রহমান, সাইদুর রহমান; আতকাপাড়া গ্রামের হাসেম উদ্দিন, মাহিজ উদ্দিন, পশর আলী; শামুকজানি গ্রামের আবদুল খালেক, আবু জাহেদ ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামের সাইদুল মিয়া। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।