এক মাস পরীক্ষামূলক সম্প্রচার শেষে কাল শনিবার সন্ধ্যা সাতটা থেকে আনুষ্ঠানিক সম্প্রচারে যাচ্ছে যমুনা টেলিভিশন। দেশের সর্বত্র ও বিশ্বের নানা প্রান্ত থেকে চ্যানেলটির অনুষ্ঠান দেখতে পাবেন দর্শকেরা। সর্বাধুনিক সম্প্রচার প্রযুক্তির মাধ্যমে ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদভিত্তিক নানা আয়োজন থাকবে এ চ্যানেলের। চেয়ারম্যান নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠানের একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক হবে এই যমুনা টিভি। এটি হবে সারা দেশের মানুষের বার্তাকক্ষ।
৬০ জন প্রতিবেদক ছাড়াও বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলা শহরে ব্যুরো অফিসের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ সাংবাদিকেরা কাজ করবেন এ টিভিতে। একে একটি পরিপূর্ণ টিভি নেটওয়ার্ক হিসেবে গড়ে তুলতে কর্তৃপক্ষ এরই মধ্যে সম্প্লন্ন করেছে সব ধরনের প্রস্তুতি।
রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্কে যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়। টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান, প্রধান সম্প্রচার উপদেষ্টা সায়মন ড্রিং, নির্বাহী পরিচালক (অপারেশন) বিলাল আমান খান, বার্তা প্রধান জাকারিয়া কাজল ও অনুষ্ঠান বিভাগের প্রধান সুপন রায়। বিজ্ঞপ্তি।