সম্প্রতি যমুনা ব্যাংক, শিওরক্যাশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অংশ নিতে প্রগতি সিস্টেমস লিমিটেডের সঙ্গে এক চুক্তিতে সই করেছে। যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুসলেহ উদ্দিন আহমেদ ও প্রগতি সিস্টেমসের সিইও শাহাদাত খান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, উপব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ ও এ কে এম সাইফুদ্দিন আহমেদ, এসভিপি আহমেদ নেওয়াজ, প্রগতি সিস্টেমসের পরিচালক আকরাম আলী খান ও ফয়জুল্লাহ খান, সিবিও মো. আবু তালেব, ইভিপি যুবায়ের আহমাদ, এসভিপি শেখ আমিনুর রহমান ও ভিপি আশরাফুল হক। বিজ্ঞপ্তি।