যশোর শহরের চাঁচড়া এলাকায় গত সোমবার আবদুর রশিদ (৩৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির পায়ের রগ কেটে খুন করা হয়েছে। এ সময় মনিরুল ইসলাম (৩৮) নামের অপর এক মিস্ত্রিকে ব্যাপক মারধর করা হয়।মনিরুলকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রশিদ ও মনিরুলের বাড়ি সদর উপজেলার নারায়ণপুর গ্রামে।