যশোরে রেলস্টেশনে ৩০ তাজা ককটেল

যশোর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে ৩০টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাত আড়াইটার দিকে র‌্যাব-৬এর একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন, গোপন খবরের ভিত্তিতে রেলস্টেশনে গিয়েছিলাম। সেখানে একটি ব্যাগ পড়ে ছিল। ব্যাগের ভেতর থেকে ৩০টি তাজা ককটেল উদ্ধার করা হয়। 

র‌্যাব-৬এর স্কোয়াড কমান্ডার আব্দুর রাজ্জাক জানান, নাশকতা সৃষ্টির জন্য কেউ ককটেলগুলো রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ককটেলগুলো র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এসব ককটেল নিষ্ক্রিয় করা হবে।