রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুনের ঘটনায় দগ্ধ নুরে আলম নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার বেলা একটার দিকে তিনি মারা যান। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
যাত্রাবাড়ীতে বাসে বোমা, দগ্ধ ২৮গত ২৩ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে ২৮ যাত্রী দগ্ধ হন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন আরও একজন।