যাত্রা শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বেসরকারি সংস্থা পিএসটিসির এমএনসিএস প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শহিদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান। ইউনিসেফ ও অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সংস্থাটি কাজ করছে।