অনলাইন নিউজ ভিডিও পোর্টাল ‘সিটিভি নিউজ ২৪ ডট কম’ নামে কুমিল্লায় একটি গণমাধ্যমের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, প্রতিষ্ঠানটির সম্পাদকমণ্ডলীর সভাপতি কবিরুল ইসলাম শিকদার ও সম্পাদক ওমর ফারুকী তাপস।