গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ‘পুণ্যতীর্থ’ বারুণী স্নানোৎসব উদ্যাপন করা হয়েছে। প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্যতীর্থে এ বারুণী স্নান হয়ে থাকে। এ বছর স্নানের সময় ছিল মঙ্গলবার সকাল আটটা চার মিনিট ২৪ সেকেন্ড থেকে সন্ধ্যা ছয়টা ২০ মিনিট পর্যন্ত।