চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর গ্রামে চার বছরের মুস্তাকিম ওরফে নয়নকে হত্যার দায়ে তার বাবা কালু মৃধাকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার গতকাল বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি|