মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো জাতীয় কৌশল বাস্তবায়নে বাংলাদেশকে পূর্ণ সমর্থনদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে এক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসী (পিআরএম) বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আনা সি রিচার্ড এ ঘোষণা দেন।
বাংলাদেশ সরকার প্রথমবারের মতো মিয়ানমারের উদ্বাস্তু ইস্যুতে জাতীয় কৌশল প্রণয়নের সিদ্ধান্ত নেওয়ায় পিআরএম ব্যুরোর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
গত বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের মন্ত্রিসভা এই ‘জাতীয় কৌশলগত পত্র’ অনুমোদন করে। ইউএনবি।