গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানূপুর ইউনিয়নের সমসপাড়া নুনদহ গ্রামে গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সমসপাড়া নুনদহ গ্রামের আবদুস ছামাদের ছেলে। এ ব্যাপারে তালুককানূপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, বেলা পৌনে দুইটার দিকে শরিফুল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ি-সংলগ্ন পুকুরে মাছের খাদ্য দিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।