গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকার হাইটেক পার্কের ভেতর থেকে গতকাল শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।