যুবক আহত

রাজধানীর পল্লবীর একটি বাসার ছাদে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে মহিউদ্দীন ওরফে প্রিন্স (১৮) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল রোববার সকালে পল্লবীর ১২/ডি নম্বর এলাকার ১১ নম্বর সড়কের একটি বাসার চারতলার ছাদে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।