বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নওগাঁর রানীনগরে নুরুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুল ইসলাম রানীনগর উপজেলার সরকাটিয়া গ্রামের বাসিন্দা। এ বিষয়ে গতকাল বুধবার মামলা দায়েরের পর তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, নুরুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যঙ্গ করে ও বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দিয়েছিলেন।