যুবক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আদালতপাড়া থেকে গতকাল সোমবার প্রতারণার অভিযোগে বেল্লাল হোসেন গাজী (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বেল্লাল আদালতপাড়ায় নিজেকে পুলিশ, সেনাসদস্য ও আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ ব্যাপারে মঠবাড়িয়া আদালতের উপপরিদর্শক (সিএসআই) রথীন্দ্রনাথ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেছেন।