যুবদলের দুই গ্রুপে হাতাহাতি

চট্টগ্রামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মিনিট কয়েক পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে আসতে থাকেন নেতা-কর্মীরা। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আবুল হাশেম বক্কর স্লোগান দিয়ে কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন। কিছুক্ষণ পরই নগর যুবদলের সভাপতি কাজী বেলাল স্লোগান দিয়ে কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন।