নারায়ণগঞ্জ সদর উপজেলায় গতকাল শনিবার যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, দুপুরে ফতুল্লার পাগলা পুব রসুলপুর এলাকায় ছোট ভাই-বড় ভাই নিয়ে যুবলীগের জাহাঙ্গীর হোসেন ও সজল মিয়ার মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।