দুই মাস ধরে আটকে রেখে যৌন ব্যবসা করতে বাধ্য করা পাঁচ কিশোরীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা উদ্ধার করেছেন।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত বৃহস্পতিবার রাতে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি থেকে ওই কিশোরীদের উদ্ধার করে। তাদের বয়স ১৩ থেকে ১৬ বছর। এ সময় লায়লা বেগম নামের এক যৌনকর্মীকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল সকাল ১০টার দিকে ফরিদপুর র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে যৌনকর্মী লায়লা বেগমের ঘর থেকে ওই পাঁচ কিশোরীকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।