যৌন হয়রানির দায়ে স্কুল শিক্ষকের দণ্ড

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ছাত্রীদের যৌন হয়রানির অপরাধে জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মকলেচুর রহমানকে (৪২) এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দৌলতপুর ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীমুল হক পাভেল গতকাল সোমবার বিকেলে এ সাজা দেন।