সখীপুরে স্ত্রীকে দাহ্য পদার্থ ছুড়ে ঝলসে দেওয়ার ঘটনায় অবশেষে গতকাল সোমবার সখীপুর থানায় একটি মামলা হয়েছে। গৃহবধূর বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে জামাতা মোশারফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেছেন।সখীপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আজগর আলী জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত রোববার প্রথম আলোতে ‘যৌতুকের দাবি পূরণ না হওয়ায় এসিড নিক্ষেপ!’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।