যৌথ প্রশিক্ষণ

সেনাবাহিনীর শীতকালীন যৌথ প্রশিক্ষণ ২৮ নভেম্বর শুরু হয়ে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। বিভিন্ন সেনা প্রশিক্ষণে অর্জিত পুঁথিগত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের উদ্দেশ্যে প্রতিবছর এ ধরনের অনুশীলনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ চলার সময় প্রশিক্ষণ এলাকাগুলোয় সেনাসদস্যরা বিভিন্ন ধরনের বিস্ফোরক ও ব্ল্যাংক অ্যামোনিশন ফায়ার করতে পারেন। এতে জনসাধারণকে ভয় কিংবা বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আইএসপিআর।