রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাটে করতোয়া নদীর ওপর নির্মিতব্য সেতুটি পরমাণুবিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাতটি স্প্যানবিশিষ্ট ও ২৭৯ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণুবিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার জন্মস্থান রংপুরের পীরগঞ্জ উপজেলায়।