রওশন আলী

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু রওশন আলী (৬৫) গতকাল রোববার সকালে রাজশাহী নগরীর দরিখোরবোনা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ মাগরিব মহানগরের দরিখোরবোনা ঈদগাহ ময়দানে জানাজা শেষে হেতেমখাঁ কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য রওশন আলী ২০০০ সালে জাতীয় পুরস্কার পান। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ ও ১৯৭৩ সালে পরপর দুই বছর ভারতের মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে ৮১ কিলোমিটার সাঁতারে স্বর্ণপদক জয় করেন তিনি।