দেশের অন্যতম বেসরকারি সংস্থা (এনজিও) ওয়েভ ফাউন্ডেশনের বছরব্যাপী রজতজয়ন্তী উদ্যাপন শুরু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারপারসন কাজী খলীকুজ্জমান আহমদ। ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলী আজগর টগর। স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মহসিন আলী।