সংক্ষেপ

রজতজয়ন্তী

চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের রজতজয়ন্তী উৎসব গতকাল শুক্রবার উদ্যাপন করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে বাংলা বিভাগ এবং বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ এ উৎসবের আয়োজন করে। সকালে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন কলেজের অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন।