একনজরে

রথযাত্রা

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে গত রোববার দুপুরে লালমনিরহাট শহরে শোভাযাত্রা বের করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজন করে। এ ছাড়া শহরের গোশালা রোডে শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি, থানাপাড়া ও আদিতমারী উপজেলার মহিষা শহরে পৃথক রথযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে বানিয়া দীঘির রাধা গোবিন্দ মন্দিরে আট দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।