পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন জাদুঘর পরিদর্শনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। নতুন সময় অনুযায়ী শনিবার থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত জাদুঘর ও দপ্তর দর্শকদের জন্য খোলা থাকবে। প্রথম রমজান থেকে এই সময়সূচি কার্যকর হবে।
গতকাল বুধবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, ওসমানী জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও স্বাধীনতা জাদুঘর পরিদর্শনের ক্ষেত্রে এ পরিবর্তন আনা হয়েছে। তবে তা রমজান মাসের পর আগের সময়সূচি বলবৎ হবে। গ্যালারি ও দপ্তর বন্ধ থাকবে বৃহস্পতি ও শুক্রবার।