রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় বিএনপির নেতা আহত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা বদিউল আলম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে বেতবুনিয়ার চায়েরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ১৫ এপ্রিল রাতে একই এলাকায় কাউখালী থানার ওসি শারীরিকভাবে লাঞ্ছিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।