অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে মারমা সম্প্রদায় থেকে কমপক্ষে দুজন সদস্য মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি)। গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এ দাবি জানানো হয়।
একই দাবিতে বিএমএসসি রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দিয়েছে।
গত ১০ মার্চ তিন পার্বত্য জেলা (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) পরিষদে সদস্যসংখ্যা বৃদ্ধিসংক্রান্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন-২০১৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় অনুমোদন লাভ করে। প্রস্তাবিত আইন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে মোট সদস্যসংখ্যা হবে একজন আদিবাসী চেয়ারম্যানসহ ১১ জন। এর মধ্যে বাঙালি ও চাকমা সম্প্রদায় থেকে তিনজন করে, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায় থেকে একজন করে এবং খিয়াং, লুসাই, পাংখুয়া ও অন্যান্য সম্প্রদায় থেকে একজন সদস্য থাকবেন। ১৯৯৮ সালে সংশোধিত আইনে অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে একজন আদিবাসী চেয়ারম্যান এবং বাঙালি, চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় থেকে একজন করে সদস্য রাখা হয়েছিল।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএমএসসি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সাচিং উ মারমা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক হ্লাথোয়াই মারমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি চাইথোয়াই মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক সাথোয়াই মারমা।