বিএসটিআইয়ের সনদ না থাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি ইটভাটার মালিককে গতকাল বৃহস্পতিবার ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাঙ্গুনিয়ার গুমাইবিলের কেবিএম ব্রিকফিল্ডের মালিক হাজি নবী হোসেনকে এ জরিমানা করা হয়। ইটভাটাটি থেকে অবৈধভাবে সংগ্রহ করা দুই ট্রাক পাহাড়ি কাঠও জব্দ করেন আদালত। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার নুরুল হক। তাঁকে সহায়তা করেন র্যাব, পুলিশ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা। খোন্দকার নুরুল হক জানান, কেবিএম ব্রিকফিল্ড বিএসটিআইয়ের সনদ না নিয়েই ইট উত্পাদন ও বিপণন করছিল। এ জন্য প্রতিষ্ঠানটির মালিক নবী হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।