রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে ফুল দিয়ে শ্রদ্ধা বিএনপি নেতাদের

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে গতকাল সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
নেতা-কর্মীরা কবর জিয়ারতের পর দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, আবু সুফিয়ান প্রমুখ।