রাজধানীর আগারগাঁওয়ে বাসে ডাকাতি হয়েছে। যাত্রীবেশে একদল ডাকাত বাসে উঠে তিন মাছ ব্যবসায়ীকে আহত করে প্রায় দেড় লাখ টাকা লুট করেছে। গতকাল সোমবার ভোরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর যাত্রীরা বাসের চালক ও এক ডাকাতকে পুলিশে সোপর্দ করে। পুলিশ সূত্র জানায়, আহত তিন মাছ ব্যবসায়ী হলেন মোহাম্মদ হানিফ (৩২), শাহ আলম (৩৫) ও আবদুল কাদের (৩০)।