রাজধানীর কদমতলী এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির মা গুরুতরভাবে আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় মা ও শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। মা এখন চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্র এসব তথ্য জানিয়েছে।