রাজশাহী নগরের একটি ছাত্রাবাস থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গত শুক্রবার রাতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন নগরের রামচন্দ্রপুর এলাকার রঞ্জন (৩২) ও আলুপট্টি এলাকার মানাজির (২৯)।ছাত্রাবাসের ৪ নম্বর ভবনের ছাদ থেকে র্যাব তাঁদের অস্ত্রসহ আটক করে। র্যাব সদস্যরা তাঁদের কাছ থেকে একটি জাপানি রিভলবার, দুটি চাকু ও একটি কিরিচ উদ্ধার করেন। পরে তাঁদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে নগরের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।