রাজশাহীতে বইমেলা শুরু

রাজশাহীতে গতকাল শনিবার থেকে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। রাজশাহী কলেজ চত্বরে এই মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। ‘কৈশোর-তারুণ্যে বই’ নামের ঢাকাভিত্তিক একটি সংগঠন এ মেলার আয়োজন করেছে। প্রথম দুদিন মেলা চলবে রাজশাহী কলেজ চত্বরে।
১৩ ও ১৪ মার্চ রাজশাহী পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবং ১৫ ও ১৬ মার্চ অগ্রণী মহাবিদ্যালয়ে মেলা হবে।
মেলায় প্রথমা প্রকাশনসহ ১০টি প্রকাশনীর স্টল অংশ নিয়েছ। উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী, সময় টেলিভিশনের বার্তাপ্রধান তুষার আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।