দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহরের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। গত রোববার নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইন-এর সম্পাদক তসিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কাজী গিয়াস ও জাবীদ অপু, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গণমাধ্যমকর্মী রাশেদ রিপন প্রমুখ।