রাজশাহীর ৫৭টি চালকলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

সরকারি গুদামে চাল সরবরাহ না করায় রাজশাহীর ৫৭টি চালকলের নিবন্ধন বাতিল করা হচ্ছে। জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সদস্যসচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল আহসান জানান, সরকারি গুদামে চাল সরবরাহ না করে চালকল মালিকেরা ২০০৮ সালের মিল নিবন্ধন প্রজ্ঞাপনের ৮ ও ৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এ অনুচ্ছেদ অনুযায়ী তাঁদের নিবন্ধন বাতিল করা হয়েছে।