২০০৭ সালের আগস্ট মাসে দেশব্যাপী ছাত্র বিক্ষোভের ঘটনায় সরকারের দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রাজশাহী জেলা ও দায়রা জজ গতকাল মঙ্গলবার এ রায় দিয়েছেন।খালাস পাওয়া শিক্ষকেরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন।