ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাইপাস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় মানবাধিকার ইউনিটি নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
এক ঘণ্টার মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. মিরাজ খান, উপজেলা সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, উপজেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া।