কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গত বুধবার ভোর রাতে ঝড়ের সময় গাছচাপায় রাহেনা (১২) নামের এক কিশোরী মারা গেছে। এতে তার ছোট বোন শারমীন (৮) আহত হয়। উপজেলার বিদ্যানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।রাহেনা ও আহত শারমীন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির বিদ্যানন্দ গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তাকে বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে ঝড়ে উপজেলার বিদ্যানন্দ ও জাকিরপাশাসহ পাঁচটি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে চার শতাধিক কাঁচা-পাকা বসতঘর, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়। এ ছাড়া ঝড়ের ঝাপটায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাতে ঝড়ে প্রথম আলোর চরে ২০টি বসতঘর ও প্রথম আলো চর প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর ও শৌচাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।