বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
পরবর্তী কর্মসূচি ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।