রানার মোটরস লিমিটেড নির্মাণসামগ্রী বহনের জন্য মজবুত গঠনের আইশা ব্র্যান্ডের ১০.৮০ এক্সপি টিপার ট্রাক বাজারজাত শুরু করেছে। এই ট্রাকে সংযোজিত হয়েছে শক্তিশালী গিয়ার বক্স, হেভি ডিউটি এক্সেল, বড় সাইজের টায়ার ও ক্লাচ এবং এয়ার ব্রেক।
২১ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে এই ট্রাকের বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ডিএমডি লে. কর্নেল এ কে এম আবু রায়হান, ডাইরেক্টর লে. কর্নেল শহীদ আহমেদ, মহাব্যবস্থাপক নজর-ই-জ্বিলানী, উপমহাব্যবস্থাপক ফিরোজ কবির এবং ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান অনুরাগ ভোহরা, ইন্টারন্যাশনাল বিজনেস সেলস প্রধান আমান আরোরা, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তরুণ অরোরা, হেড অব সার্ভিস কৌশিক ভট্টাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।