সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারের কাছে গতকাল সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে৷
নিহত সীমা খাতুনের (১৯) বাবা আইয়ুব আলী শেখ জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের কাছ থেকে ওই চেক গ্রহণ করেন৷ চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আনছারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন৷
নিহত সীমা খাতুনের বািড় রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে৷