রামগতিতে আগুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজেন্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বশেষ, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল বাহিনী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে বারোটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, এ পর্যন্ত ৫০-৬০টি দোকান ​ভস্মিভূত হয়েছে। লক্ষ্মীপুর ও রামগতির দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এ মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এ অগ্নিকাণ্ডে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।