
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। আগামীকাল শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে যেসব তথ্য-উপাত্ত দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা খণ্ডাতে পারেন এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যৌক্তিকতা তুলে ধরবেন। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী।