কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বনের ভেতরে আবাদ করা প্রায় দুই একর তামাকের খেত ও আটটি বীজতলা ধ্বংস করেছে বাঘখালী বন বিভাগ। গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।বাঘখালী রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর জানান, বন বিভাগের জমিতে তামাকের খেত ও বীজতলা না করার জন্য গত বছর থেকে প্রচারণা চালানো হয়। কিন্তু নির্দেশ অমান্য করে অনেকেই সামাজিক বনায়নের জমিতে তামাকের খেত ও বীজতলা গড়ে তোলেন। গত সোমবার কাউয়ারখোপ ইউনিয়নের গুদামকাটা ও মইশকুম এলাকায় অভিযান চালিয়ে আটটি বীজতলা এবং প্রায় দুই একর জমির তামাকের খেত ধ্বংস করা হয়।