কক্সবাজারের রামু উপজেলায় গত রোববার তিন জুয়াড়ির প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মুন্সিপাড়া এলাকার মো. বাবুল ও আহমদ আনোয়ার এবং কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ দরগাহপাড়ার নুর আহমদ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেরাংঘাটা এলাকায় সার্কাসের আস্তানায় মদ ও জুয়ার আসর বসানোর খবর পেয়ে শনিবার সন্ধ্যায় রামু থানার দ্বিতীয় কর্মকর্তা মোহাম্মদ কবিরের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার কিছু সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করে পুলিশ।থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন বলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই শাস্তি দেওয়া হয়।