বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজারের রামু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ঐতিহ্যবাহী সংগঠন বৌদ্ধ প্রজ্ঞা সংসদ রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করে। এ সময় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীসহ অর্ধশতাধিক দুস্থ মানুষের মধ্যে উন্নত খাবার বিতরণ এবং সংগঠনের ৩০ জন সদস্যের হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ চট্টগ্রামের বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় গুরু পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো।